তামিলনাড়ুর বিপক্ষে ইনিংস ব্যবধানে জয় বিসিবি একাদশের

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০৭:৪৮ পিএম

জয়ের মঞ্চটা তৃতীয় দিনেই তৈরি করেছিল বিসিবি একাদশ। শেষ দিনে সেটা নিশ্চিত করতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি মোহাম্মদ মিঠুনদের। তামিলনাড়ুকে ২৫২ রানে গুড়িয়ে দিয়ে ইনিংস ও ৪ রানে জিতেছেন তারা। 

চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে নিজেরা ৩৪৯ রানে করে তামিলনাড়ুকে ৯৩ রানে গুটিয়ে দেয়। ফলোঅনে কেলতে নামা স্থানীয় দলটি তৃতীয় দিন শেষে সংগ্রহ করে ১৩৩/৬।

ইনিংস হার এড়াতে শেষদিনে তাদের দরকার ছিল ১২৩ রান, হাতে ছিল ৪ উইকেট। তাইজুলের ৫, আর রেজাউর রাজা ও খালেদ আহমেদের পেসের মুখে ২৫২ রানে গুটিয়ে যায় তামিলনাড়ু। ম্যাচে তাইজুল ৯ আর খালেদ নেন ৭ উইকেট। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত