বাণিজ্য মেলার মাঠে আ.লীগের হাজারো নেতা-কর্মী

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ০৬:০৫ পিএম

ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠ হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণে মুখরিত হয়ে উঠেছে।

শনিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে দেখা যায়, সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ। নেতা-কর্মীরা নানা রঙের পোশাকে উৎসব মুখর পরিবেশে অংশ নিয়েছেন সম্মেলনে। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আগারগাঁও এসেছেন ঢাকার ৫টি উপজেলার আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

সম্মেলনের জন্য নৌকার আদলে বড় আকৃতির মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চের সামনে রাখা হয়েছে ২৫ হাজার চেয়ার। ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মঞ্চের দক্ষিণ পাশে স্থাপন করা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। সেখানে অবস্থান নিয়েছেন পুলিশের সদস্যরা।

নারী ও পুরুষের জন্য তৈরি করা হয়েছে আলাদা শৌচাগার। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের জন্য মূল মঞ্চের সামনে আরেকটি ছোট মঞ্চ তৈরি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত