শেষ হয়েছে ২৮তম ‘ইউ এস ট্রেড শো ২০২২’। এ ট্রেড শো’তে ৭০’রও বেশি বুথে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশে বিদ্যমান যুক্তরাষ্ট্রের সেরা পণ্যগুলো। তিন দিনব্যাপী মেলার শেষ দিনে শো ঘুরে দেখা যায় আমেরিকান কালার কসমেটিক ব্র্যান্ড নিওর-এর স্টলে বিভিন্ন বয়সী দর্শণার্থীরা ভিড় করছেন। তাদের মধ্যে বিভিন্ন বয়স ও পেশার নারীদের সংখ্যাই তুলনামূলক বেশি।
এ ছাড়া এ প্যাভিলিয়নে দেখা যায় নায়ক অনন্ত জলিল, নীরব, নায়িকা বর্ষাসহ বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সারদের।
নিওর-এর আকর্ষণীয় প্যাভিলিয়নে প্রদর্শিত হয় দুটি রেঞ্জ, কালার কসমেটিকস এবং স্কিন কেয়ার রেঞ্জ। এর কালার কসমেটিকস লাইন আপে আছে দুটি লিপস্টিক সিরিজ ‘নিওর নো ট্রান্সফার ম্যাট লিপস্টিক’ ও ‘নিওর রেড কার্পেট লিপ কালার’।
এ ছাড়া তাদের আছে ‘নিওর লিকুইড আই লাইনার’, ‘নিওর ওয়াটারপ্রুফ-হাইপো অ্যালারজেনিক আইলাইনার’, ‘নিওর হাই ডেফিনেশন আলট্রা ডিফাইন্ড ভলিউম মাসকারা’, ‘নিওর অন পয়েন্ট মাইক্রো আইব্রো পেনসিল’, ‘নিওর ক্যাট আই দ্য লাইনার- মিডনাইট ব্ল্যাক’, ‘নিওর সুপার লং লাস্টিং আইলাইনার’।
ব্র্যান্ডটির স্কিন কেয়ার রেঞ্জে আছে ‘নিওর ড্রিমি গ্লো ব্রাইটেনিং ক্লিনজিং ফোম’, ‘নিওর ড্রিমি গ্লো ব্রাইটেনিং সিরাম’, ‘নিওর ড্রিমি গ্লো ব্রাইটেনিং ক্রিম’ এবং ‘নিওর অ্যালোভেরা ১০০% ময়েশ্চার সুদিং জেল’।
উল্লেখ্য, গত ২৫ বছরেরও বেশি সময় ধরে বিশ্ব বাজারে সাজসজ্জার অনুষঙ্গ হিসেবে নারীদের কাছে প্রাধান্য পেয়ে আসছে নিওর।
নিওর-এর স্টলে বিখ্যাত মেকআপ আর্টিস্ট, মডেল ও ইনফ্লুয়েন্সারদেরও আসতে দেখা যায়। এখানে কথা হয়, ম্যাবাব এর ফাউন্ডার এবং প্রেসিডেন্ট শাহিদা আহসান এর সাথে।
দেশখ্যাত এই মেকআপ আর্টিস্ট এবং ট্রেইনার বলেন, ‘রিমার্কের প্যাভিলিয়নে এসে দারুণ লাগছে। এখানে আমেরিকান কালার কসমেটিকস ব্র্যান্ড নিওর দেখে ভালো লাগল। আমি বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করছি সেই ২০১৫ সাল থেকে। কিন্তু নিওরের প্রতি আমার দুর্বলতা অন্যরকম। কারণ কোয়ালিটির কথা বলি বা কালার শেডস, সব দিক থেকে নিওর এক আস্থার নাম। মেকআপে গ্ল্যামার নিয়ে আসতে নিওরের বিকল্প নেই’।
অভিনেত্রী সামিরা বলেন, ‘ইউএস ট্রেড শোতে এসে বেশ ভালো লাগছে। বিশেষ করে রিমার্কের প্যাভিলিয়নে এসে কালার কসমেটিস ব্র্যান্ড নিওর দেখে খুশি হলাম। কারণ কাজের কারণেরই মেকআপটা আমাদের নিত্যসঙ্গী এবং খুবই গুরুত্বপূর্ণ। তাই হাতের কাছে মানসম্মত প্রোডাক্ট দেখলে ভালো লাগে’।
উল্লেখ্য, আমেরিকান বিভিন্ন পণ্য ও সেবা’র পাশাপাশি এই ট্রেড শো’তে ঢাকা দূতাবাসের সার্ভিসগুলোও তুলে ধরা হয়। এতে এদেশের ভোক্তারা যেমন আন্তর্জাতিকমানের পণ্য ব্যবহারের সুযোগ পেলেন, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্কও আরও দৃঢ় হচ্ছে। ২৭ অক্টোবর শুরু হওয়া এই শো চলে শনিবার রাত ৮টা পর্যন্ত।
