ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ ৫ জনের সবাই মারা গেলেন

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ০১:২৮ পিএম

গাজীপুরে ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫ জনের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। 

রোববার (৩০ অক্টোবর) দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন (৩০) নামের ওই ব্যক্তি মারা যান। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ পাঁচজনই মারা গেলেন ।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন। 

এর আগে, গত ১৩ অক্টোবর গাজীপুর বড়বাড়ি এলাকায় হাজী ওয়াহেদ ফিলিং স্টেশনে সিলিন্ডারে গ্যাস ভরার সময় বিস্ফোরণ হয়। এতে আনোয়ারু ইসলাম (২৭), আল-আমিন (২৫), সিরাজুল ইসলাম টুটুল (২৫), পারভেজ (৩৩), মিঠু (২৬) নামে পাঁচজন দগ্ধ হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত