কুমিল্লা শিক্ষা বোর্ডের ৬০ বছর পূর্তি উদযাপন

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০১:১৬ এএম

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের গৌরব ও ঐতিহ্যের ৬০ বছর পূর্তি গতকাল বুধবার উদযাপন করা হয়েছে। ঢাকঢোল পিটিয়ে আনন্দ শোভাযাত্রা, বর্তমান ও পুরাতন কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলার মধ্য দিয়ে উৎসব উদযাপিত হয়।

গতকাল সকালে কুমিল্লা নগরীর লাকসাম রোডে শিক্ষা বোর্ড প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে উৎসব উদ্বোধন করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের। পরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় শিক্ষা বোর্ড পরিবারের সদস্য, অতিথি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উৎসবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবদুল খালেক, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমা আশরাফী, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এবং বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত