ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্যে আন্তরিক ঋষি সুনাক

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০৪:২৭ এএম

ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) বা মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ব্যাপারে ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী ঋষি সুনাক বেশ আন্তরিক; তিনি চান দু'দেশের জন্য ভারসাম্যপূর্ণ একটি চুক্তি। যেখানে উভয়পক্ষের স্বার্থসংরক্ষণে সংলাপের মাধ্যমে সমঝোতা হবে।

নরেন্দ্র মোদির সঙ্গে প্রথমবারের টেলিফোন আলাপে এ ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সুনাক— বুধবার (২ নভেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের মুখপাত্র। খবর এনডিটিভি।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র বলছেন, দুই সরকার প্রধানের মধ্যে আলোচনায় ব্রিটেন যে 'গতির সঙ্গে পাল্লা দিতে মানের সঙ্গে আপস করবে না' সে ব্যাপারটি সাফ জানিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে, পুরোপুরি ভারসাম্যপূর্ণ পরিবেশ সৃষ্টি এবং উভয়পক্ষের স্বার্থ নিশ্চিত না হওয়া পর্যন্ত এফটিএ চুক্তি বাস্তবায়িত হবে না। এ ব্যাপারে তাদের আন্তরিকতার কোনো কমতি নেই বলেও সংবাদমাধ্যমকে জানানো হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত