মুম্বাইয়ের 'ধারাভি', বিশ্বের বৃহত্তম বস্তি। যেখানে রাতের অন্ধকারে যেকোনো রকমের অনৈতিক কর্মকাণ্ড চলে। ধারাবির সেই অন্ধকার দিকই তুলে ধরবে নতুন সিরিজ 'ধারাভি ব্যাঙ্ক'। মুম্বাইয়ের অপরাধজগত নিয়ে বিভিন্ন সময় বলিউডে কাজ হয়েছে। এই সিরিজে তা হলে এমন কি অভিনবত্ব রয়েছে? দর্শকের মনে প্রশ্ন। সিরিজের প্রচার ঝলক সামনে আসতেই পাওয়া গেল উত্তর। কী সেই চমক? নতুন সিরিজের হাত ধরে 'ওটিটি' প্ল্যাটফর্মে পা রাখছেন অভিনেতা সুনীল শেঠি।
বেশ অনেক দিন হলো সিলভার স্ক্রিনেও দেখা যায়নি তাকে। তবে সম্পূর্ণ অন্য লুকে এসে রীতিমতো চমকে দিলেন অভিনেতা। এই সিরিজে খলনায়কের চরিত্রেই দেখা যাবে তাকে। সাদা লুঙ্গি এবং সাদা শার্টে তিনি দক্ষিণী খলনায়ক। টানটান উত্তেজনা, অ্যাকশনের মিশেলে তৈরি হয়েছে এই সিরিজ। ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে বিবেক ওবেরয়কে। পুলিশের চরিত্রে দেখা যাবে তাকে।
প্রসঙ্গত, শেষ সুনীলকে দর্শক দেখেছিল একটি দক্ষিণী ছবিতেই। তেলুগু ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাকে। এর পর ইশা দেওয়ালের সঙ্গে 'ইনভিজিবল উওম্যান' ছবিতে দেখা যাবে সুনীলকে। সূত্র : পিঙ্কভিলা
