ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪৯৮

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০৬:৫৪ পিএম

ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর এখন পর্যন্ত ১৬২ জনের মৃত্যু হলো। এরমধ্যে ৯৮ জন ঢাকা মহানগরীতে এবং ঢাকার বাইরে ৬৪ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪৯৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৬০ জনে।

চলতি বছরে ৪১ হাজার ৪৮১ ডেঙ্গু রোগী সারা দেশে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ২৭ হাজার ৯৭১ জন রাজধানী ঢাকায় এবং ১৩ হাজার ৫১০ জন রোগী ঢাকার বাইরের রয়েছেন। অক্টোবরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২১ হাজার ৯৩২ জন এবং মারা গেছেন ৮৬ জন।

শুক্রবার (৪ নভেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪৯৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩২৫ জন এবং ঢাকার বাইরে ১৭৩ জন।

ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ২৩২ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৪২৮ জন। এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ৪ঠা নভেম্বর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ছিলেন ৪১ হাজার ৪৮১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন ৩৭ হাজার ৬৫৯ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৬২ জনের মৃত্যু হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত