নাটোরে লেবু বাগান থেকে কৃষকের মরদেহ উদ্ধার

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ০৩:৫৬ পিএম

নাটোরে লেবু বাগান থেকে মোবারক (৪৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে নাটোর সদর উপজেলার বিপ্রহালসা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মোবারক ওই এলাকার মৃত আব্দুল মোয়াজ্জেমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোবারক ও প্রবাসী আব্দুল খালেক দুই ভাই। তাদের মধ্যে জমি নিয়ে অনেকদিন থেকেই বিরোধ চলছিল। বিদেশ থেকে ফিরে আব্দুল খালেক তার ভাই মোবারক ও তার স্ত্রী সন্তানদেরকে মারপিট করে। সম্প্রতি চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে তারা। পরে আজ সকালে বাড়ির পাশে লেবুর বাগান থেকে মোবারকের মরদেহ উদ্ধার করা হয়। 

মোবারকের পরিবারের দাবি, পারিবারিক বিরোধে তাকে হত্যা করা হয়েছে। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই ভাইকে বাড়িতে পাওয়া যায়নি।

নাটোর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন জানান, মৃতদেহের শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে এটা হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা তদন্ত শেষ বলা যাবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত