মানিকগঞ্জের সাটুরিয়ায় ডিস ব্যবসাকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলম নামের এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
রোববার (৬ নভেম্বর) রাতে উপজেলার গোলড়া আলাউদ্দিনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ডিস ব্যবসায়ী হত্যার বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মো. মুহব্বত হোসেন বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে সাকিবুল ইসলাম ও ফেরদৌস নামে দুজনকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে সোমবার (৭ নভেম্বর) সকালে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় আটজনের নাম উল্লেখ্য করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহত জাহাঙ্গীর আলমের বড় ভাই আশরাফুল ইসলাম খান বলেন, গোলড়া গ্রামের মো. দেলোয়ার হোসেনের সঙ্গে তার ছোট ভাই জাহাঙ্গীরের ডিস ব্যবসা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল দীর্ঘদিন ধরে। গোলড়া এলাকায় লাইন টানা নিয়ে একাধিকবার বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে রোববার রাতে দোলোয়ার ও তার ছেলে ময়মন হোসেন তাদের লালিত সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করে।
