রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগ দেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিকল্পনা বিভাগ। সম্প্রতি প্রতিষ্ঠানটি তিনটি পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২০ নভেম্বর ২০২২, বিকেল ৫টা পর্যন্ত।
১. পদের নাম ও পদসংখ্যা: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (৪টি), যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। বাংলা ও ইংরেজি সাঁটলিপিতে প্রতি মিনিটে যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)
২. পদের নাম ও পদসংখ্যা: সর্টার (১টি), যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
৩. পদের নাম ও পদসংখ্যা: অফিস সহায়ক (৮টি), যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যারা আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙা, ভোলা, বরগুনা, পটুয়াখালী, সিলেট ও হবিগঞ্জ। তবে সব জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থী আবেদন করতে পারবেন।
বয়সসীমা: আবেদনকারীর বয়স ২০২২ সালের ১ নভেম্বর ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে ২০২০ সালের ২৫ মার্চ বয়স সর্বোচ্চ ৩০ বছর থাকলে ওই প্রার্থী আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধা কোটা ও প্রতিবন্ধী কোটার জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর। সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আগ্রহী প্রার্থীদের এই লিংকের মাধ্যমে ফরম পূরণের আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য পরিকল্পনা বিভাগের ওয়েবসাইট থেকে জানা যাবে।
