বিশ্বকাপে ডাক পেয়েই বিয়ের প্রস্তাব ব্রাজিলের পেদ্রোর

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১২:১১ এএম

প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডাক ব্রাজিলের ফরোয়ার্ড পেদ্রো। বৈশ্বিক আসরের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়ার পরই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এই ফুটবলার।

কাতার বিশ্বকাপের জন্য সোমবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। সেখানে অনেকের ভীড়ে পেদ্রোও একজন যার এটি প্রথম বিশ্বকাপ। ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোর কোপা লিবের্তাদোরেস জয়ের পথে আসরের সর্বোচ্চ ১২ গোল করেন পেদ্রো। মৌসুম জুড়ে দারুণ পারফরম্যান্সের পুরস্কারই এবার পেলেন তিনি

স্বাভাবিকভাবেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াডে নিজের নাম শোনার পর পেদ্রো পরিবারের সঙ্গে মেতে ওঠেন উল্লাসে। তখনই বান্ধবী ফের্নান্দা নগেইরাকে চমকে দেন হাঁটু গেড়ে আংটি হাতে বিয়ের প্রস্তাব দিয়ে। ঘটনার আকস্মিকতায় বিস্মিত নগেইরা প্রস্তাবে সাড়া দিয়ে পেদ্রোকে দ্বিগুণ আনন্দে ভাসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত