আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০৪:০৪ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ কখনও বন্ধুকের নল বা পেশিশক্তি দেখিয়ে ক্ষমতায় আসেনি। জনগণের প্রতি প্রধানমন্ত্রীর বিশ্বাস আছে। দেশের যেখানেই যাবেন, যেই প্রান্তে যাবেন সেখানে একই ধ্বনি শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে মাদারীপুর পৌর শহরের স্বাধীনতা অঙ্গনে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের ফ্রি অপারেশনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি নাকি ঢাকায় ৩০ লাখ মানুষ নিয়ে যাবেন এবং বসে থাকবেন, বসে থাকবেন কোন অসুবিধা নাই। কিন্তু কারো জানমাল ক্ষতিগ্রস্ত করলে, রাস্তাঘাট বন্ধ করলে প্রশাসন তাদের প্রতিহত করবে।

তিনি বলেন, শুনছি তারা (বিএনপি) নাকি বসে থেকে ওখানে সরকার গঠন করবেন। এগুলো শোনা কথা তাদের মুখে এখনও শুনি নাই। শেখ হাসিনার জনগণের প্রতি বিশ্বাস আছে। শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা, তার বিকল্প কেউ নেই।

বেলা রাইসু ফাউন্ডেশন কেনিয়া, আছমত আলী খান ফাউন্ডেশন ও শেলটেক গ্রুপের আয়োজন আছমত আলী খান ফাউন্ডেশনের সভাপতি সৈয়দা রোকেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ, টাঙ্গাইল ২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত