প্রেসিডেন্সি ও জিএলএ বিশ্ববিদ্যালয়ের মাঝে সমঝোতা স্মারক সই

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১১:৩৩ পিএম

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (পিইউ) এবং জিএলএ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান ১০ নভেম্বর ২০২২ (বৃহস্পতিবার) পিইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (পিইউ) উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আবুল লাইস এম এস হক এবং জিএলএ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফালগুনী গুপ্তা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা চুক্তি অনুযায়ী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (পিইউ) এবং জিএলএ বিশ্ববিদ্যালয় যৌথভাবে বিভিন্ন প্রোগ্রাম এবং গবেষণা প্রকল্পের ব্যবস্থা করবে। জিএলএ বিশ্ববিদ্যালয় প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময় ইন্টার্নশিপ এবং চাকরির ক্ষেত্রে পিইউ শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও অগ্রাধিকার দেবে।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইউনিভার্সিটি অ্যাডভাইজার মেজর জেনারেল (অব.) কাজী আশফাক আহমেদ, রেজিস্ট্রার মো. রুহুল আমীন এবং জিএলএ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রফেসর আশিশ শর্মা, ডিন অ্যাকাডেমিকস, ড. রহিত আগরওয়াল, অ্যাসোসিয়েট হেড অ্যান্ড প্রফেসর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লিকেশনস।

উল্লেখ্য, ভারতের উত্তর প্রদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় জিএলএ বিশ্ববিদ্যালয়। উক্ত সমঝোতা চুক্তির মাধ্যমে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জিএলএ বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর্জনে বিভিন্ন প্রোগ্রামে ক্রেডিট ট্রান্সফারসহ ডক্টরেট ডিগ্রি অর্জনে অগ্রণী ভূমিকা রাখবে। এ ছাড়াও বিভিন্ন বিষয়ের ওপর গবেষণা প্রজেক্ট, ওয়ার্কশপ, সেমিনার যৌথভাবে আয়োজন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত