শরণখোলায় ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিকা-ে পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার রায়েন্দ বাজারের পাঁচরাস্তার মোড়ে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে থাকতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিপা টেলিকমের মালিক বলেন, ভোরে খবর পেয়ে ছুটে গিয়ে দেখি সারিবদ্ধ বেশ কয়েকটি দোকানে আগুনের লেলিহান শিখা। ১৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আফতাবী আলম জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে পাঁচরাস্তার মোড়ে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে কাজ শুরু করি। স্থানীয়দের নিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে কোন দোকান থেকে আগুনের সূত্রপাত তা বলতে পারেননি তিনি।
