রঙিন পোশাকের দুই সংস্করণে সেরার মুকুট এখন ইংল্যান্ডের

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০৬:৩৪ পিএম

খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে চলতে পাকিস্তান এসেছিল ফাইনালে। অন্যদিকে পুরো টুর্নামেন্টজুড়ে দাপট দেখানো ইংল্যান্ড সেমিফাইনালে গুড়িয়ে দিয়েছিল ভারতকে। ফাইনালে তারাই লড়াই করে হারালো পাকিস্তানকে। শিরোপা নির্ধারণী ম্যাচেও স্বল্প পুঁজিতে টানটান উত্তেজনার ম্যাচে ৫ উইকেটে জয় পেয়েছে ইংলিশরা।

এই জয়ে প্রথম দল হিসেবে একসঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়েছে ইংল্যান্ড। ২০১৯ বিশ্বকাপে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জিতে তারা। তিন বছর পর অস্ট্রেলিয়াতে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে তারা।

সীমিত ওভারের ক্রিকেটের দুই সংস্করণের শিরোপা একসঙ্গে নিজেদের দখলে রাখা প্রথম দল ইংল্যান্ড। এর আগে এমন কীর্তি ক্রিকেটে গড়তে পারেনি আর কোনো দল।

পাকিস্তানের দেওয়া ১৩৮ রানের লক্ষ্য ইংল্যান্ড ছাড়িয়ে যায় এক ওভার হাতে রেখেই। বেন স্টোকসের ব্যাটিং দৃঢ়তায় ফসকে যেতে যেতেও আবার ইংলিশদের দিকেই ফিরে এসেছে। আর ম্যাচ শেষে নায়ক হয়েছেন স্যাম কারান। যার আগুনঝরা বোলিংয়ে পাকিস্তানকে ১৩৭ রানে থামিয়ে দেয় ইংলিশরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত