মাদারীপুরের শিবচরে এক বাক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মোবারক হাওলাদার (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শসিবার রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল রবিবার দুপুরে তাকে মাদারীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পরই তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত হয়ে রাতেই ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার গ্রেপ্তারকৃতকে মাদারীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।’
