কপ-২৭ সম্মেলনে অনুষ্ঠান পরিচালনা বাংলাদেশি তরুণীর

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ০১:৫১ এএম

মিসরে চলমান কপ-২৭ জলবায়ু পরিবর্তন সম্মেলনে ‘অ্যাট দ্য ফ্রন্টলাইন : চিলড্রেন অ্যান্ড এডোলেসেন্ট লেড অ্যাকশন ফর ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক একটি অনুষ্ঠান পরিচালনা করেছেন জলবায়ু কর্মী ও ইউনিসেফ বাংলাদেশের ইয়ুথ অ্যাডভোকেট ফারজানা ফারুক ঝুমু। গত শনিবার ইউনিসেফের অফিশিয়াল প্রতিনিধিদলের একজন সদস্য হিসেবে তিনি এই অনুষ্ঠান পরিচালনা করেন।

এ সময় তিনি শিশু ও তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘শিশু ও তরুণরা যেন তাদের মতামত তুলে ধরে এবং জলবায়ু সংকট মোকাবিলায় আমাদের সঙ্গে যোগদান করে।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, শিশুরা এমন একটি জরুরি অবস্থার সম্মুখীন যা তাদের তৈরি নয়। এখন সময় এসেছে জলবায়ু পরিবর্তনকে শিশু অধিকারের সংকট হিসেবে স্বীকৃতি দেওয়ার।

জলবায়ুকর্মী ফারজানা ফারুক ঝুমুকে ২০২২ সালে বাংলাদেশের জন্য ইউনিসেফের ইয়ুথ অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত করা হয়। জলবায়ুবিষয়ক কার্যক্রম ও অ্যাডভোকেসি  ফোরামে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত