বকেয়া বিল না পেয়ে রাজধানীর তিন হাজার আবাসিক গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করেছে বিতরণ সংস্থা তিতাস।
সোমবার সকাল ১০টা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এই অভিযান শুরু হয়েছে।
তিতাসের রাজস্ব শাখার জিএম রশিদুল আলম জানিয়েছেন, ঢাকার রামপুরা ব্রিজ থেকে উত্তরা এবং কারওয়ান বাজার থেকে সাতারকুল পর্যন্ত এলাকা তিতাসের কুড়িল কার্যালয়ের আওতায় পড়েছে। এসব এলাকার প্রায় তিন হাজার আবাসিক গ্রাহকের বিল বকেয়া রয়েছে, যা দীর্ঘদিন তাগাদা দেওয়ার পরও তারা পরিশোধ করছেন না।
তিনি বলেন, ‘আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সারাদিনে এসব সংযোগ বিচ্ছিন্ন করব। বকেয়া পরিশোধ করলে আবার সংযোগ দেওয়া হবে।’
