প্রাথমিকের সহকারী শিক্ষকদের গ্রেড উন্নীতকরণে রুল

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ০১:২১ এএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের গ্রেড উন্নীতকরণ প্রশ্নে রুলে দিয়েছে উচ্চ আদালত। এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে তাদের ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।

একই সঙ্গে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করতে বিবাদীদের (রিট মামলার বিবাদী) নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তা-ও জানতে চেয়েছে আদালত।

গতকাল সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়। প্রাথমিক ও গণশিক্ষা সচিব, জনপ্রশাসন সচিব, অর্থ সচিব, আইন সচিব, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট।

গ্রেড উন্নীতকরণের নির্দেশনা চেয়ে সম্প্রতি দেশের বিভিন্ন জেলার ১৫ জন সহকারী শিক্ষক হাইকোর্টে এ রিট আবেদনটি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত