ফিলিস্তিনি তরুণের হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১১:২৫ পিএম

দখলকৃত পশ্চিম-তীরে একটি ইহুদি বসতিতে গাড়িচাপা দিয়ে এবং ছুরি হামলা চালিয়ে তিন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে এক ফিলিস্তিনি তরুণ। গত মঙ্গলবার এই ঘটনায় ১৮ বছর বয়সী ওই ফিলিস্তিনিকেও গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। ইতিমধ্যে ওই তরুণকে নায়ক হিসেবে আখ্যায়িত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীগুলো। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের কট্টর ডানপন্থি জোটের আইনপ্রণেতাদের শপথ নেওয়ার কয়েক ঘণ্টা আগে এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি কর্মকর্তারা জানান, ওই কিশোর শিল্পাঞ্চলে ঢুকে ছুরিকাঘাত শুরু করে।

সেখানে ইসরায়েল ও ফিলিস্তিন; উভয় দেশের মানুষ কাজ করে। পরে একজন সেনাসদস্য তাকে গুলি করে হত্যা করে। ওই কিশোরের শিল্পাঞ্চলে কাজ করার লাইসেন্স ছিল এবং সশস্ত্র কোনো গোষ্ঠীর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে জানা গেছে। চলতি বছরের মার্চ মাসে পশ্চিম তীরে অভিযান জোরদার করার পর এটি ছিল ইসরায়েলের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা। গত মার্চ থেকে শুরু হওয়া ওই অভিযানে বহু ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি সেনারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত