ঝিনাইদহে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১০:১৫ এএম

ঝিনাইদহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাশিদুল ইসলাম (৪৫) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার রাত ১০টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের ট্রাক টার্মিনাল মসজিদের সামনে ঘটনাটি ঘটে।

নিহত রাশিদুল ইসলাম ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর গ্রামের শামসুল হকের ছেলে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ পৌর শাখার সেক্রেটারি।

দুর্ঘটনায় তার দুই ছেলে সুফিয়ান ও হুজাইফা আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ঝিনাইদহ শহরের খাজুরা গ্রাম রাতে ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফিরছিলেন তারা। সেসময় পথে বিপরীতগামী আরেকটি মোটরসাইকেল ওই স্থানে গেলে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে রাশেদুল ইসলামসহ তার দুই ছেলে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি জানান, খবর পেয়ে রাতেই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারে পক্ষ থেকে অভিযোগ পেলে অব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত