অধ্যাপক তাহের হত্যা: দুই আসামির রিভিউ শুনানি ২৪ নভেম্বর

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১২:০৭ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক এস তাহের হত্যা মামলায় আসামিদের রিভিউ শুনানির জন্য ২৪ নভেম্বর ঠিক করেছেন আপিল বিভাগ।

উভয়পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এর আগে গত ৬ অক্টোবর রাবি অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ড বহালের রায়ের কার্যকারিতা রিভিউ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করেন চেম্বার আদালত। একই সঙ্গে আসামিদের রিভিউ শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন।

গত ১৪ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ করেন আপিল বিভাগ।

নিখোঁজের দুদিন পর ২০০৬ সালের ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাসার বাইরে ম্যানহোলে রাবির অধ্যাপক এস তাহেরের লাশ পাওয়া যায়। এ হত্যা মামলায় হাইকোর্ট ২০১৩ সালে তাহেরের সহকর্মী ড. মিয়া মো. মহিউদ্দিন এবং ড. তাহেরের বাসার তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ড বহাল রাখে।

আর দণ্ড কমিয়ে যাবজ্জীবন দেয়া হয় আব্দুস সালাম ও নাজমুল নামের দু’জনকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত