বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্মাণসামগ্রীর প্রদর্শনীতে ‘প্লাস প্লাটিনাম স্পন্সর’ হিসেবে অংশগ্রহণ করেছে এক্সসিরামিক্স গ্রুপ।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্প্রতি অনুষ্ঠিত ‘আইএবি-বিল্ড এক্সপো’তে ভেনাস সিরামিকা ব্র্যান্ড নিয়ে এক্সসিরামিক্স গ্রুপ অংশগ্রহণ করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে ইনডেক্স গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান স্থপতি মো. মাজহারুল কাদের, এক্সসিরামিক্সের পরিচালক মোরশেদ আলম এবং ভেনাস সিরামিকার ভাইস প্রেসিডেন্ট খালেদুর রহমান উপস্থিত ছিলেন।
দেশের প্রসিদ্ধ স্থপতিরা ভেনাস সিরামিকার প্রদর্শনী বুথ পরিদর্শন করেন এবং দেশের সবচেয়ে উদ্ভাবনী ‘হ্যাভেনলি টাইলসের’ প্রশংসা করেন। বিজ্ঞপ্তি
