রুনা লায়লার জন্মদিনে নায়ক আলমগীর, 'আমাদের সংসার টক-ঝাল-মিষ্টি'

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ০৯:২৩ পিএম

আজ উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লার ৭০তম জন্মদিন উপলক্ষে হোটেল ওয়েস্টিনে এক আয়োজন করা হয়। অনুষ্ঠানটি রাত ৮টায় শুরু করা হয়। এর আগে অনুষ্ঠানে নায়ক আলমগীর ও রুনা লায়লা দম্পতিকে একসাথে আসতে দেখা যায়।

সেখানে সংসার জীবনে কিছু খুনসুটি নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'ওর বয়স ৭১। ওর থেকে আমি দুই বছরের বড়। এত লম্বা সময়ে একসাথে থাকার পর আসলে রুনাকে নিয়ে তেমন করে বলার কিছু নেই। তবে রুনাকে আমি খুব পছন্দ করতাম। এখনও করি। আমি চাই রুনা আরও অনেক বছর কাজ করুক।'

তিনি আরও বলেন, 'এখন যত সুযোগ পেয়ে ওপরে উঠে তাদের কিছু মনে না থাকারই কথা। আমাদের সময় বারান্দায় বসে থাকতাম। তাই প্রত্যেককে শিখে আসা উচিত। রুনা কিন্তু প্রত্যেকটি গানের অনুষ্ঠান দেখবে। মাঝে মাঝে খুব বিরক্ত লাগে। আমি কার্টুন, খেলা দেখতে খুব পছন্দ করি। ও গানের অনুষ্ঠানগুলো দেখে।'

তিনি বলেন, 'আমাদের এ দেশ সংস্কৃতিমনা। তাই দেশের সুস্থ সংস্কৃতি কাজে লাগান। এটা আমাদের একটি আবেগের জায়গা। আমি আবারও বলতে চাই- রুনা তোমাকে আরেকবার শুভ জন্মদিন।'

নগদ নিবেদিত রুনা লায়লার ৭০তম জন্মদিন উৎসবে আজ হাজির হয়েছেন একঝাঁক তারকা। কণ্ঠশিল্পী খুরশিদ আলম, রফিকুল ইসলাম, ফুয়াদ নাসের বাবু, কনা, অভিনেত্রী পূর্ণিমা, রুনা খানসহ আরও অনেকেই এসেছেন বাংলাদেশের গানের পাখি রুনাকে শুভেচ্ছা জানাতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত