প্রতিশোধ নিতে সিরিয়া-ইরাকে তুরস্কের হামলা

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১০:৩৪ পিএম

সপ্তাহখানেক আগে তুরস্কের ইস্তাম্বুলে বোমা হামলার প্রতিশোধ নিতে সিরিয়া ও ইরাকে কুর্দি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। গত শনিবার সিরিয়ার উত্তরাঞ্চল ও ইরাকের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করে তুর্কি যুদ্ধবিমান। এই হামলার ঘোষণা দিয়ে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল রবিবার টুইটারে জানায়, ‘হিসাবের সময় এসে গেছে’। এতে আরও বলা হয়, যেসব বিশ্বাসঘাতক হামলা করেছে তাদের জবাবদিহি করতে হবে। হামলার পর ভিডিওসহ পোস্ট করা আরেক টুইটে তুর্কি মন্ত্রণালয়টি বলেছে, ‘সন্ত্রাসীদের হটবেড’ ধ্বংস করতে ‘নির্ভুল হামলা’ করছে বিমানবাহিনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত