কাতার বিশ্বকাপে প্রথম হলুদ কার্ড দেখলেন যিনি

আপডেট : ২১ নভেম্বর ২০২২, ০১:০৭ এএম

শুরুতেই গোলের দেখা পায় ইকুয়েডর। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় গোলটি। সে যাত্রায় রক্ষা পায় কাতার। কিন্তু তাতে দমে যায়নি তারা। আক্রমণের হয় আরও ধারালো। তাই গোলের জন্য অপেক্ষা করতে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।

ইকুয়েডরের সে গোল আদায়ের পথে কাতারকে হজম করতে হয় হলুদ কার্ড। যা আবার এবারের বিশ্বকাপের প্রথম হলুদ কার্ড। খেলার ১৫ মিনিটে ডি বক্সের ভেতর বল নিয়ে ঢুকেছিলেন এনার ভ্যালেন্সিয়া। তাকে বাধা দিতে গিয়ে ফাউল করেন কাতার গোলকিপার সাদ আল শিব। তাতে জরিমানা হিসেবে পেনাল্টির সঙ্গে কাতার গোলকিপারকে হজম করতে সতর্ক কার্ড।

ম্যাচের প্রথম কর্ণারটির সঙ্গেও জড়িয়ে আছে ইকুয়েডরের নাম। ম্যাচের ১১ মিনিটে প্রথম কর্ণার পায় তারা। যা এবারের আসরের প্রথম কর্ণারও। যদিও সেই আক্রমণ থেকে কিছু করতে পারেনি তারা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত