লেভানদোভস্কির পেনাল্টি মিস, পোল্যান্ড-মেক্সিকো ম্যাচ ড্র

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ০২:০৫ এএম

রবের্ত লেভানদোভস্কিকে বলা হয় ‘গোল মেশিন’। কিন্তু বিশ্বকাপের মঞ্চে এখনও গোল নেই বার্সেলোনা ফরোয়ার্ডের। কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই তার সামনে সুযোগ এসেছিল সেই অপেক্ষা ফুরানোর। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন লেভানদোভস্কি। তার দল পোল্যান্ডও জয় বঞ্চিত হলো মেক্সিকোর বিপক্ষে।

দোহার স্টেডিয়াম ৯৭৪-এ মঙ্গলবার ‘সি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। লেভানদোভস্কির পেনাল্টি থেকে নেওয়া বাঁ শট দিকে ঝাঁপিয়ে দুরন্ত সেভ করে মেক্সিকোর ‘হিরো’ গোলরক্ষক ওচোয়া।

একই দিন গ্রুপের অন্য ম্যাচে এদিন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে সৌদি আরব। পোল্যান্ড-মেক্সিকো ম্যাচ ড্র হওয়ায় গ্রুপে সবচেয়ে নীচে নেমে গেছে আর্জেন্টিনা।

প্রথম রাউন্ড শেষে গ্রুপে চার নম্বরে লিওনেল মেসিরা। পয়েন্ট শূন্য তারা। পোল্যান্ড ও মেক্সিকোর খেলা গোলশূন্য ড্র হওয়ায় দুই দলই ১ পয়েন্ট করে পেল। তিন পয়েন্ট নিয়ে শীর্ষে সৌদি আবর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত