ডা. সাবরিনা প্রথম শ্রেণির কয়েদির মর্যাদা পাচ্ছেন না

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ০২:৫৩ এএম

জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা হোসেন কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা চেয়ে যে আবেদন করেছিলেন, তা নাকচ করে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।

দুটি জাতীয় পরিচয় থাকার মামলায় গত ১৭ নভেম্বর সাবরিনার পক্ষে আইনজীবী প্রণব কুমার কান্তি সাবরিনার প্রথম শ্রেণির কয়েদির মর্যাদা চেয়ে আবেদন করেন।

গত ২০২০ সালের ৩০ আগস্ট ডা. সাবরিনার বিরুদ্ধে মামলাটি করেন গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া। গতকাল ছিল প্রতিবেদন দাখিলের দিন। পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) প্রতিবেদন দাখিল না করায় আগামী ২২ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছে আদালত। এ মামলায় সাবরিনা জামিনে আছেন। তবে অন্য মামলায় ১১ বছরের সাজা পেয়ে জেলে আছেন তিনি।

গত ১৯ জুলাই করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় জেকেজি হেলথ কেয়ারের শীর্ষ কর্মকর্তা ডা. সাবরিনা চৌধুরী ও তার স্বামী আরিফুল হক চৌধুরীসহ আট আসামিকে ১১ বছর করে কারাদণ্ড দেয় আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত