আগামী ২৪-২৭ নভেম্বর ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সৌজন্যে এবং গলফ ফেডারেশন ও এশিয়ান ট্যুরের তত্ত্বাবধানে ৬ষ্ঠবারের মতো এশিয়ার সর্ববৃহৎ গলফ টুর্নামেন্ট ‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন-২০২২’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ২৩টি দেশের ১২০ জন প্রো-গলফার অংশ নিচ্ছেন।
গত মঙ্গলবার কুর্মিটোলা গলফ্ ক্লাবে চার দিনব্যাপী এ আন্তর্জাতিক টুর্নামেন্টের লোগো ও ট্রফি উন্মোচন করেন গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট এবং সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এসময় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালক ও গলফ ওপেন-২০২২ আয়োজক কমিটির সহ-সভাপতি রিক হক সিকদার বক্তব্য রাখেন। তিনি বলেন, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম জয়নুল হক সিকদার প্রথম এ টুর্নামেন্ট চালুর ব্যাপারে উদ্যোগী ভূমিকা রেখেছিলেন।
