রোমহর্ষক! ঘনিষ্ঠ অবস্থায় যুগলের গায়ে সুপার গ্লু ঢেলে খুন করল তান্ত্রিক!

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০২:৪৭ পিএম

ভারতের রাজস্থানের উদয়পুরে এক প্রেমিক-প্রেমিকা যুগলকে খুন করার অভিযোগে গ্রেফতার করা হল এক তান্ত্রিককে। যুগলকে হত্যার তিন দিন পর ১৮ নভেম্বর রাজস্থানের উদয়পুরের কেলাবাবাদীর জঙ্গলে তাদের নগ্ন দেহ খুঁজে পায় পুলিশ। প্রথমে এটা ‘সম্মানরক্ষার খুন’ বলে মনে করেছিল পুলিশ। পরে তান্ত্রিককে এই ঘটনায় গ্রেফতার করা হয়।

জানা গিয়েছে, মৃতদের নাম রাহুল মীনা এবং সোনু কাঁওয়ার। খুন হওয়া যুগল একে অপরের সঙ্গে বিবাহিত ছিলেন না। নিজেদের পরিবারের সঙ্গে তারা দুজনেই এই তান্ত্রিকের কাছে আসতেন। ক্রমে এই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপরই পেশায় শিক্ষক রাহুলের স্ত্রী তান্ত্রিকের কাছে ‘সাহায্য’ চান। এদিকে এই খুন হওয়া সোনুর সঙ্গে তান্ত্রিকেরও সম্পর্ক তৈরি হয়েছিল। এর জেরে রাহুলের স্ত্রীকে তাদের সম্পর্কের যাবতীয় কথা জানায় সেই তান্ত্রিক।

পরে রাহুল জেনে যায় যে তান্ত্রিক তার আর সোনুর সম্পর্কের কথা তার স্ত্রীকে জানিয়েছে। এরপর তান্ত্রিকের বিরুদ্ধে হেনস্থার মামলা করার হুমকি দেয় রাহুল। এরপরই পালটা প্রতিশোধ নেওয়ার ফন্দি আঁটে তান্ত্রিক। গত ১৫ নভেম্বর রাহুল আর সোনুকে জঙ্গলে ডেকে পাঠায় তান্ত্রিক। সেখানে তার সামনেই তাদের যৌন সম্পর্কে লিপ্ত হতে বলে তান্ত্রিক।

এরপর তারা যখন ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন, তখন এক বড় ড্রাম ফেভিকুইক আঠা তাদের ওপর ঢেলে দেয় তান্ত্রিক। তারা একে অপরের সঙ্গে জুড়ে যান। এর ফলে তারা একে অপরের থেকে আলাদা হতে গেলে চামড়া উঠে আসতে শুরু করে। রাহুলের যৌনাঙ্গ তার শীরের থেকে আলাদা হয়ে যায়। পরে রাহুলের গলা চিরে দেয় তান্ত্রিক। অপরদিকে সোনুকেও ছুরি দিয়ে কুপিয়ে খুন করে তান্ত্রিক।

সূত্র: হিন্দুস্তান টাইমস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত