বগুড়ায় কম্বলে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০৫:৩৬ পিএম

বগুড়া শহরের ছিলিমপুর এলাকায় কম্বলে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এই লাশ উদ্ধার করা হয়। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টার পর বগুড়া শহরের ছিলিমপুর এলাকার পাওয়ার গ্রিডের পাশে এক নারী ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যান। তিনি দেখতে পান কম্বলে মোড়ানো কিছু একটা রাস্তার পাশে গর্তে পড়ে আছে। এসময় আরও কয়েকজন এগিয়ে গিয়ে কম্বল খুলে মৃত নবজাতককে দেখতে পায়। নবজাতক দেখতে পেয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেয়া হয়। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে নবজাতকের লাশ উদ্ধার করে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই রকিবুল জানান, স্থানীয় এক নারী ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে কম্বলে মোড়ানো মৃত নবজাতককে দেখতে পায়। খবর দিলে নবজাতকের লাশ উদ্ধার করা হয়। তবে কে বা কারা এই নবজাতকটি ফেলে গেছে তা জানা যায়নি। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত