আরেকটা অঘটনের দেখা হয়ে যেত। ১৯৯০ সালে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল ক্যামেরুন। তবে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সুইজারল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে গেছে। আর গোল করেছেন সুইস ফুটবলার ব্রিল এম্বোলো। যার জন্মভূমি আবার আফ্রিকার দেশটিতে।
খেলার দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটের সময় ম্যাচের জয় সূচক একমাত্র গোলটি করেন এম্বোলো। এই গোলেই ম্যাচে হার নিয়ে মাঠ ছেড়েছে তার জন্মভূমি ক্যামেরুন।
এম্বোলোর বয়স যখন বয়সে ছোটো, তখন তার বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। পাঁচ বছর বয়সে মায়ের সঙ্গে পাড়ি জমান ফ্রান্সে। পরবর্তীতে তার মা বিয়ে করেন এক সুইস নাগরিককে। কিছুদিন পরই এম্বোলোসহ বাসেলে বসবাস শুরু করনে তারা।
এম্বোলো ২০১৪ সালের ১২ ডিসেম্বর সুইজারল্যান্ডের নাগরিকত্ব পান। তবে তার ফুটবলে হাতেখড়ি সুইজারল্যান্ডেই। দেশটির হয়ে জাতীয় দলে এম্বোলোর অভিষেক হয় ২০১৫ তে। সুইসদের হয়ে এর আগে খেলেছেন ২০১৬ ও ২০২০ ইউরো, ২০১৮ বিশ্বকাপও। ব্যক্তিজীবনে প্রেমিকা নওমির সঙ্গে বসবাস করছেন। তাদের একমাত্র কন্যা সন্তান নালিয়ার বয়স এখন চার।
