বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে অনুমতি চায়নি: এ্যানী

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০৮:১৭ পিএম

শর্তসাপেক্ষে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে ১০ ডিসেম্বর সমাবেশের অনুমতি দেওয়া হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন। 

এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চায়নি।

এর আগে সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য  গয়েশ্বর চন্দ্র রায় এক অনুষ্ঠানে বলেন, আমরা নয়াপল্টনের সমাবেশ করতে অনুমতি চেয়েছি। অনুমতি দিলেও ওখানে সমাবেশ করব না দিলেও সমাবেশ করব সেখানে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সাম্প্রতিক বক্তব্যে নয়াপল্টনে তাদের সমাবেশ করার কথা বলেছেন।

বৃহস্পতিবার বিকেলে সদরঘাটে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা যেখানে চেয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে সেখানে যেন পারমিশন দেয়। তাদের জানিয়ে দেওয়া হবে তারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পারবে। কিন্তু কোনো ভায়োলেন্স তারা করবেন না, তারা কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করবেন না। জনদুর্ভোগ সৃষ্টি করবেন না- এটা তাদের কাছে অনুরোধ থাকবে’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত