বরিশালে জনসভা

নভেম্বর বিপ্লবের বার্ষিকীতে লাল পতাকা মিছিল

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ০২:৩৯ এএম

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের ৪২তম ও মহান নভেম্বর বিপ্লবের ১০৫তম বার্ষিকী উপলক্ষে বরিশালে জনসভা ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের অশি^নী কুমার টাউন হল চত্বরে জনসমাবেশ করা হয়।

বাসদের বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। আরও বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল মানিক হাওলাদার, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা শাখার সংগঠনিক সম্পাদক মাফিয়া বেগম, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার সংগঠক শহিদুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত