নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে (বীরপ্রতীক) সভাপতি ও বাংলার চোখ পত্রিকার সম্পাদক কে এম আবু হানিফ হৃদয়কে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা সমিতির কমিটি গঠন করা হয়েছে। তারা পুনরায় ৩ বছরের জন্য নির্বাচিত হয়েছেন।
শনিবার রাজধানীর একটি হোটেলে দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, কমিশনার লায়ন মোজাম্মেল হক ভূইয়া, এস.এম জাহাঙ্গীর হোসেন, অ্যাডভোকেট সাহিদা বেগম ও সাংবাদিক মাহবুবুর রহমান মাসুম নির্বাচনের দায়িত্ব পালন করেন।
৫১ সদস্য কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, সহসভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন প্রধান, অর্থ সম্পাদক এম এ রশিদ ও কার্যনির্বাহী কমিটির প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
