লাতিন আমেরিকায় সহিংসতার বিরুদ্ধে নারীদের বিক্ষোভ

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১০:৪০ পিএম

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেস থেকে কলম্বিয়ার বোগোতা হয়ে মেক্সিকো সিটি পর্যন্ত লাতিন আমেরিকাজুড়ে বিক্ষোভ করেছেন লাখো নারী-পুরুষ। ২৫ নভেম্বরকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। এই দিবসকে গুরুত্ব দিয়েই গত শুক্রবার বিক্ষোভ হয়েছে এসব দেশে। এসব বিক্ষোভে ধর্ষণের শিকার নারী এবং ধর্ষণের পর খুনের শিকার হওয়া নারীদের আত্মীয়স্বজনরা ন্যায়বিচারের দাবি জানান। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম ও বেসরকারি সংস্থার (এনজিও) তথ্য অনুযায়ী, বর্তমানে পুরো লাতিন আমেরিকায় নারীর প্রতি নির্যাতন ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। জাতিসংঘের তথ্যমতে, লাতিন আমেকিার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি নারী হত্যার ঘটনা ঘটে হন্ডুরাসে। এরপর রয়েছে ডমিনিকান রিপাবলিক, এল সাভাদর, বলিভিয়া ও ব্রাজিল। মেক্সিকোতে প্রতিদিন ২০ জন নারী হত্যার শিকার হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত