আ.লীগ নেতা কারাগারে

ভুয়া ডাক্তারের অপচিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১১:০৮ পিএম

ঝিনাইদহের সদর উপজেলার ডাকবাংলা এলাকায় ভুয়া ডাক্তারের অপচিকিৎসায় ইসরাত জাহান মাহেরা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে স্বজন ও এলাকাবাসী ভাঙচুর করেছে ইসলামী প্রাইভেট হাসপাতাল নামের ওই বেসরকারি ক্লিনিক।

পরে ক্লিনিক মালিক উপজেলার সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদ মুন্সি ও ভুয়া চিকিৎসক আবদুল্লাহ আল মামুনকে পুলিশ আটক করলেও দুপুরে সাইদ মুন্সিকে ছেড়ে দেয়। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ডাকবাংলা বাজারে শিশুমৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশু ইসরাত জাহান মাহেরা সদর উপজেলার বাথপুকুরিয়া গ্রামের মিন্টু মিয়ার মেয়ে।

ঝিনাইদহ থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, শুক্রবার বিকেলে শিশু ইসরাত জাহান মাহেরাকে পেটে ব্যথা নিয়ে ইসলামী প্রাইভেট হাসপাতালে ভর্তি করে তার পরিবার। পরে তাকে চিকিৎসা প্রদান করে আবদুল্লাহ আল মামুন। চিকিৎসা  দেওয়ার পরে রাত ৮টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই শিশু। এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের স্বজনরা ক্লিনিকটিতে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তালাবদ্ধ কক্ষ থেকে ক্লিনিক মালিক সাইদ মুন্সি ও আবদুল্লাহ আল মামুনকে আটক করে। আবদুল্লাহ আল মামুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাসকাটরা এলাকায় স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত। ডাক্তার পরিচয় দিয়ে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন। এ ব্যাপারে শিশুটির মা শামীমা খাতুন মামলা করলে আবদুল্লাহ আল মামুনকে আদালতে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত