মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে যারা

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১২:৪৫ এএম

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হতে যাওয়া ম্যাচটি আর্জেন্টিনা জন্য খুবই গুরুত্বপূর্ণ। সৌদি আবরের বিপক্ষে হারায় এ ম্যাচে তাদের জয় খুব প্রয়োজন।

এ ম্যাচের জন্য কোচ লিওনেল স্কালোনি ৪-২-৩-১ ফর্মেশনে একাদশ সাজিয়েছেন।

সৌদি আরবের বিপক্ষে শুরু যে একাদশ ছিল, সেখানে মোট পাঁচটি পরিবর্তন এনেছেন আর্জেন্টিনা কোচ।

শুরু একাদশে জায়গা হারিয়েছেন নিকোলাস তাগলিয়াফিকো, ক্রিস্তিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা, লেয়ান্দ্রো পারেদেস ও পাপু গোমেজ।

আর্জেন্টিনা লাইন আপ

মার্তিনেজ (গোলরক্ষক), মন্তিয়েল, ওতামেন্দি, মার্তিনেজ, আকুনা, ডি পল, গুইডো রদ্রিগেজ, ডি মারিয়া, মেসি, অ্যালিস্টার, লাউতারো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত