ওমরায় গিয়ে তাস খেলার ছবি: বিতর্কে আওয়ামী লীগ নেতা

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ০৫:৩৪ পিএম

সৌদি আরবে পবিত্র ওমরা হজ পালন করতে গিয়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল আলীম নিজের ফেসবুক আইডিতে তাস খেলার ছবি পোস্ট করেন। আর এরপরই বিতকের্র জন্ম মুখে পড়েছেন তিনি। 

আব্দুল আলীম ওই ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা। 

গত ২১ নভেম্বর আলীমের ফেসবুক আইডি থেকে সৌদি আরবের আল খারিজে সৌদি বন্ধুর বাসায় রাতের খাবারের কয়েকটি ছবির সঙ্গে তাস খেলার একটি ছবি পোস্ট করেন। তাস খেলার ছবিটি মুহূর্তে ভাইরাল হয়। এরপর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। নেট দুনিয়ায় অনেকে পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য করেন। 

তবে বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারী হজে গিয়ে তাস খেলার এ ছবিকে নেতিবাচক হিসেবে দেখছেন। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আব্দুল আলীম সৌদি আরবে অবস্থান করায় তার মতামত নেয়া সম্ভব হয়নি। মেসেঞ্জারেও তাকে পাওয়া যায়নি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত