বাংলাদেশ ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১০:৪২ পিএম

বাংলাদেশ ইউনিভার্সিটিতে “ইসলামের সাথে গান্ধীর সম্পৃক্ততার তাৎপর্য” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) মোহাম্মদপুরের আদাবরস্থ স্থায়ী ক্যাম্পাস অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মেসবাহ কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূলবক্তা ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. অমিত দে।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. সুরমা জাকারিয়া চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি  পরিচালনার দায়িত্বে ছিলেন বিইউ’র ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান শেখ আলাউদ্দিন।

মূল বক্তব্যে প্রফেসর অমিত দে ইসলামের সাথে গান্ধীর অকথিত অতীত এবং অল্প বয়সে ইসলামের সাথে তার গভীর সম্পৃক্ততার বিষয় নিয়ে আলোচনা করেন। একইসাথে এ সম্পৃক্ততার বিষয়গুলো তার জীবন এবং আধ্যাত্মিকতার প্রকাশে যে প্রভাব ফেলেছিল তা তিনি তুলে ধরেন। তিনি গান্ধীর আন্দোলনের সামাজিক-রাজনৈতিক দিক এবং এর  রহস্যবাদের সাথে যে সংযোগের প্রকাশ ঘটেছিল তা আমাদের সবার জানা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মেসবাহ কামাল সেমিনারের বিষয় সম্পর্কিত তার ভাবনা তুলে ধরেন ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিক্ষকগন মূল বক্তার সাথে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

অনুষ্ঠানে আগত অতিথি ছাড়াও বাংলাদেশ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন, শিক্ষক, ছাত্রছাত্রী ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত