ঋণের বিপরীতে চেক অবৈধ

হাইকোর্টের রায় স্থগিত আবেদনের শুনানি ১ ডিসেম্বর

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১২:৪০ এএম

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে ঋণের বিপরীতে ব্যাংক গ্রাহকের চেক নেওয়াকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি হবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের বিচারপতি এম. ইনায়েতুর রহিম শুনানি শেষে রায় স্থগিত না করে আগামী ১ ডিসেম্বর আপিল বিভাগে শুনানির জন্য দিন ধার্য করেন।

গত ২৩ নভেম্বর বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এক রায়ে দেশের কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকের ঋণ অনাদায়ে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, ১৮৮১ এর ১৩৮ ধারায় চেক ডিজঅনারের (চেক প্রত্যাখ্যান) মামলা করতে পারবে না বলে সিদ্ধান্ত দেয়। ঋণ অনাদায়ে প্রতিষ্ঠানগুলো অর্থঋণ আদালত আইন, ২০০৩ এর অনুসৃত বিধান অনুসরণ করে গ্রাহকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে। বেসরকারি ব্র্যাক ব্যাংক থেকে ঋণ নেওয়া এক গ্রাহকের বিরদ্ধে এনআইঅ্যাক্টের মামলায় সাজার রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে এ রায় দেয় হাইকোর্ট। আদালত বলে, এখন থেকে ব্যাংকের করা অধস্তন আদালতে থাকা চেক ডিজঅনারের চলমান মামলা যে পর্যায়ে আছে সেভাবেই কার্যক্রম স্থগিত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত