নিকটাত্মীয়ার শঠতা ভোগাবে সিংহকে, অর্থলাভের সুযোগ মকরের

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১০:৩৯ এএম

মেষ : কেতুর অবস্থানের কারণে এ সপ্তাহে জাতকের পারিবারিক অবস্থান মধুর হবে। তবে ঋতুর প্রভাবে ঠা-াজনিত সমস্যায় পরিবারের সদস্যরা ভুগবে।

বৃষ : জাতকের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই যেকোনো আর্থিক লেনদেনে সতর্ক হোন। বন্ধু-বান্ধবীর সঙ্গে আর্থিক লেনদেনে আবেগ নয়, বুদ্ধি চাই।

মিথুন : নীতির রাজা রাজনীতির সেবকদের ভাগ্য সুপ্রসন্ন। বিরোধীরা সামাজিক কারণে এগিয়ে যাবেন। ভালো কোনো সংবাদ আপনাকে চমকে দিতে পারে।

কর্কট : জাতকের সফলতা পরিবারের সদস্যদের গর্বিত করবে। তবে অহংকার পরিত্যাজ্য। পাশের সাথীদের অবহেলার কারণে আনন্দ অধরা রয়ে যাবে।

সিংহ : গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনার অসাবধানতায় সম্পত্তির বিষয়ে ক্ষতির সম্মুখীন হতে পারেন। নিকটাত্মীয়ার শঠতা আপনাকে ভোগাবে।

কন্যা : বাড়ন্ত কিশোরীরা যৌবনের তাড়নায় অর্থের প্রলোভনের শিকার হবেন। বিষয়টি লুকিয়ে না রেখে বাড়ির বড়দের সাহায্যে বিপদমুক্ত হোন।

তুলা : বহুদিনের বন্ধুর প্রতারণায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ভালো কাজ দেওয়ার নাম করে অর্থ তছরুপ করবে। কাছের প্রতারক হতে সাবধান।

বৃশ্চিক : পথিমধ্যে দুর্ঘটনার যোগ রয়েছে। আজ অপ্রয়োজনে ভ্রমণ না করাই ভালো। কারণ যোগাযোগ ক্ষেত্রে দুর্ঘটনা লেগেই আছে। একটু সাবধানে থাকবেন।

ধনু : আর্থিক কারণে উদ্ভূত বিদেশযাত্রার সমস্যা দূর হবে। প্রবাসী আত্মীয়ের সাহায্য পাবেন। অযথা জায়গাজমি বিক্রয়ের প্রয়োজন নেই। যাত্রা শুভ।

মকর : এ সপ্তাহব্যাপী জাতকের শিল্প-সংস্কৃতি অঙ্গনে সফলতার যোগ রয়েছে। হয়তো ইন্টারনেটে আপনার অযাচিত রূপে অর্থলাভের সুযোগ আসবে।

কুম্ভ : আপনার বহুল কাক্সিক্ষত অপেক্ষার পরিসমাপ্তি ঘটবে। প্রেমিকার ভালোবাসা পাওয়ার সমূহ সম্ভাবনা। আকাক্সক্ষার ফল দেরিতে পেলেও প্রচুর আনন্দদায়ক।

মীন : টাকা-পয়সা লেনদেনের আগে বিচার বিবেচনা করবেন। আপনার পিতৃকুলের জমানো টাকা লগ্নিকালে নিকটজনের কাছ থেকে প্রতারিত হতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত