বিকিনি পরেই মঞ্চ ওঠেন বডিবিল্ডার অঙ্কিতা

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১১:৪৮ এএম

ভারতের উত্তর প্রদেশের মির্জাপুরের মেয়েদের যেখানে সাধারণত বিশের গণ্ডি পেরোলেই বিয়ে দেওয়ার রীতি, সেখানে গতানুগতিকতার বিপরীতে দাঁড়িয়ে এক তরুণী। বডিবিল্ডার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অঙ্কিতা সিং। শুধু কী তা-ই! মঞ্চে ওঠার আগে অঙ্কিতা তার পরনের পোশাক হিসাবে বেছে নেন বিকিনি।

উত্তর প্রদেশের মির্জাপুরের একটি ছোট্ট গ্রামে বড় হয়ে ওঠা অঙ্কিতার। বডিবিল্ডিংয়ের প্রতি অঙ্কিতার আগ্রহ জন্মায় জিমে ভর্তি হওয়ার পর থেকে। ২০১৮ সালে শরীরচর্চার উদ্দেশ্যেই জিমে ভর্তি হন তিনি। তার পর বডিবিল্ডিংয়ে ঝোঁক বাড়তে থাকে অঙ্কিতার। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন তিনি।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে অঙ্কিতা বিকিনি পরে মঞ্চে উঠতেন। পরিবারে তার এ পোশাক নিয়ে যথেষ্ট আপত্তি করে। অবশ্য প্রথম দিকে বাড়ির কেউ জানতোও না যে অঙ্কিতা বিকিনি পরে মঞ্চে ওঠেন। ক'দিন পর অঙ্কিতাকে একটি ভিডিওতে তার বাবা এ পোশাকে দেখে ফেলেন। তার পর মেয়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন তিনি। কিন্তু অঙ্কিতাকে নিজের কেরিয়ারে এগিয়ে যেতে দেখে পরিবারের সবাই সমর্থন করতে শুরু করেন।

শুধু বডিবিল্ডিং-ই নয়, পাশাপাশি একটি সৌন্দর্য প্রতিযোগিতায়ও অংশ নিয়েছিলেন অঙ্কিতা।

বডিবিল্ডিংয়ের বিভিন্ন বিভাগে অংশ নিয়ে বহু পদক জেতেন অঙ্কিতা। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়া অঙ্কিতা বর্তমানে বেঙ্গালুরুর বাসিন্দা।

ইনস্টাগ্রামে এর মধ্যেই অনুরাগী বাড়িয়ে নিয়েছেন অঙ্কিতা। স্বাস্থ্য সম্পর্কেও বেশ সচেতন তিনি। ইনস্টাগ্রামে বিভিন্ন ছবিতে স্বাস্থ্যকর খাবার নিয়ে ছবিও পোস্ট করতে দেখা যায় তাকে। জিমে শরীরচর্চা করার সময় বিভিন্ন মুহূর্তের ভিডিও শুট করে ইনস্টাগ্রামে পোস্ট করেন অঙ্কিতা। তবে, অঙ্কিতার ইনস্টাগ্রাম ভর্তি বিকিনি পরা সাহসী ছবিতে। তিনি 'বিকিনি বডিবিল্ডার' নামেই অধিক পরিচিত। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

×
সর্বশেষ সর্বাধিক পঠিত