বিশ্ব রাজনীতিতে তারা একে অন্যের শত্রু। মাঠের লড়াইয়েও ছিল তাই। সেই লড়াই ইরানের বিপক্ষে জয়ী হলো রাজনৈতিক মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ধরাশায়ী হওয়ার পর ওয়েলসের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছিল এশিয়ার আরব এই দেশটি। সুযোগ ছিল শেষ ষোলোতে যাওয়ার। মার্কিনদের হারাতে পারলেই চলে যেত পরের রাউন্ডে। কিন্তু সেটা আর হয়নি।
দোহার আল থুমামা স্টেডিয়ামে ইরানকে ১-০ গোলের হারিয়েছে যুক্তরাষ্ট্র। খেলার ৩৮ মিনিটের সময় জয়সূচক একমাত্র গোলটি করেন ক্রিস্টিয়ান পুলিসিক। ম্যাচের বাকি সময় দুই দল একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। মার্কিনরা ৫১ শতাংশ সময় বলের দখল নিজেদের পায়ে রাখলেও ইরান রেখেছে ৪৯ শতাংশ সময়। মার্কিনরা গোল বার লক্ষ্য করে ৫ বার শট নিলেও সফল হতে পেরেছে একবারই। অন্যদিকে ইরান মাত্র একবারই গোল বার লক্ষ্য করে শট দিতে পেরেছে।
এই জয়ে শেষ ষোলো নিশ্চিত হলো যুক্তরাষ্ট্রের। আগামী ৩ ডিসেম্বর আল রাইয়ান স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের।
