ঝিনাইদহে বেদে পল্লীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১১:১২ এএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বেদে পল্লীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আরিফুল ইসলাম (৪৭) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ১০ জন। 

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে ওই উপজেলার কাশিপুর বেদে পল্লীতে এ ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানায়, কাশিপুর বেদে পল্লীতে দীর্ঘদিন ধরে মনিরুল ইসলাম ও রাসেল হোসেন দুটি দলের নেতৃত্ব দিয়ে আসছে। মঙ্গলবাল সন্ধ্যায় বেদে পল্লীতে জুয়া খেলা কেন্দ্র করে মনিরুল ইসলাম ও রাসেলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। সংবাদ পেয়ে রাতে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ বিষয়টি মিমাংসার চেষ্টা করে। সে সময় আবারও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে অন্তত ১০ জন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে রাসেল, হোসেন ও আরিফের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে আরিফুল ইসলামের মারা যায়। 

কালীগঞ্জ থানার ওসি মো. আব্দুর রহমান মোল্লা জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত