আর্জেন্টিনার খেলা উপলক্ষে পটকা ফোটাতে গিয়ে আহত যুবক

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ০৯:৫৮ এএম

আর্জেন্টিনার খেলা উপলক্ষে বন্ধুদের সঙ্গে রকেট পটকা ফোটাতে গিয়ে বাম হাতের দুই আঙুল ক্ষতবিক্ষত করেছেন চান্দু নামের (২৫) এক আর্জেন্টিনা দলের সমর্থক।

বুধবার রাত ৯টায় দর্শনায় হল্ট স্টেশনে নিজের বাড়ির পাশে এই দুর্ঘটনা ঘটে।

আহত চান্দু দর্শনা হল্ট স্টেশনের আমিরুল ইসলামের বড় ছেলে।

চান্দুর ভাই আতিক হাসান জানান, তার ভাই আর্জেন্টিনার সমর্থক। রাতে আর্জেন্টিনার খেলা উপলক্ষে বন্ধুদের সঙ্গে কিছু আতশবাজি কিনে এনে ফোটাতে থাকে তারা। রকেট পটকা ফোটানোর সময় অসাবধানতাবশত পটকা ফেটে চান্দুর বাম হাতের দুই আঙুল ঝলসে ক্ষতবিক্ষত হয়ে যায়।

পরে স্থানীয়রা চান্দুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মারভিন অনিক চৌধুরী বলেন, আহত চান্দুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম হাতের দুটি আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত