কুড়িগ্রামে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ০২:৩০ পিএম

কুড়িগ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে পলাতক স্বামী মোখলেসুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মোখলেছুর রহমান সদরের কাঁঠালবাড়ি ইউনিয়নের ডোমপাড়া গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করে।

পুলিশ জানায়, কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী পশ্চিম পাড়া গ্রামে মোখলেসুর রহমান-শাহেরা দম্পতি ঘরজামাই থাকতেন। পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রী শাহেরা খাতুনকে গলা কেটে হত্যা করে সে পালিয়ে যায়। এ সংবাদ পাওয়ার ৬ ঘণ্টার মধ্যে ঘাতক মোখলেছুর রহমান কে দিনাজপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার মো.  রুহুল আমীন বলেন, স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। কুড়িগ্রাম সদর থানার একটি চৌকস টিম দ্রুততার সঙ্গে প্রাথমিক তদন্ত সুচারুভাবে সম্পন্ন করে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন ও ঘাতককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উক্ত বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত