আশাশুনিতে বাইকের ধাক্কায় শিক্ষক নিহত

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০৩:১১ পিএম

সাতক্ষীরার আশাশুনিতে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় স্কুলের প্রধান শিক্ষক নিহত হয়েছে এবং সাতজন আহত হয়েছে।

আশাশুনি থানার ওসি মমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে আশাশুনি-ঘোলা সড়কের শ্রীউলা মাদরাসা মোড়ে ১০-১২ জন দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগামী এক মোটরসাইকেলের ধাক্কায় গাজীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক দেবাশীষ সরকার. অভিজিৎসহ সাতজন আহত হন। যার মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শুক্রবার ভোরে প্রধান শিক্ষক দেবাশীষ (৪২) চিকিৎসাধীন অবস্থায় নিহত হন। আহত সাতজনের মধ্যে মোটরসাইকেলচালক মেহেদী ও আরোহী মাহমুদুল্লাহ অবস্থা গুরুতর। তারা সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া অভিজিৎ ও হাসানকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত