দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর বিশ্বকাপ ফুটবল উপলক্ষে র্যাংগস, ভিসতা, ওয়ালটন ও বসুন্ধরা কিংসের সহায়তায় আয়োজন করেছে চারটি নিয়মিত কুইজ। আর রূপায়ন সিটি মেগা কুইজের পুরস্কার রূপায়ন সিটির সৌজন্যে একটি রেডি ফ্ল্যাট।
বসুন্ধরা কিংসের সৌজন্যে বসুন্ধরা কিংস—দেশ রূপান্তর প্রতিদিনের কুইজ এ অংশ নিয়ে প্রতিদিন একজন পাঠক জিতে নিচ্ছেন একটি ট্যাব।
উৎসবমুখর পরিবেশে প্রতিদিনই দৈনিক দেশ রূপান্তর কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রতিদিনের কুইজের ড্র। গতকাল, বৃহস্পতিবার কুইজের ড্র ও পুরস্কার প্রদান আয়োজনে অতিথি ছিলেন নন্দন বিশেষজ্ঞ শারমীন কচি। ড্র-আয়োজনে তিনি অজস্র সঠিক উত্তরের মধ্য থেকে কুইজ ১১ এর বিজয়ী কমলাপুর নিবাসী সুরাইয়ার নামটি তোলেন।
শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় কুইজ ড্র আয়োজনে তার হাতে বসুন্ধরা কিংসের সৌজন্যে একটি ট্যাব পুরস্কার হিসেবে তুলে দেওয়া হবে।
এদিকে, কুইজ ১০ এর বিজয়ী তানভীর প্রতিক্রিয়ায় বলেন, আমার বিশ্বাসই হচ্ছিলো না আমি পুরস্কার জিতেছি। আমার মায়ের ভালো একটা ফোন নাই, এই ট্যাবটা আমার মাকে দেবো’।
বৃহস্পতিবার দেশ রূপান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ হাবিবুর রহমান পলাশের উপস্থাপনায় বিজয়ী ও আমন্ত্রিত অতিথি ছাড়াও ছিলেন যুগ্ম বার্তা সম্পাদক মো. জাকির হোসেন, ফিচার ইনচার্জ মহসীনা লাইজু, প্রশাসন বিভাগের ব্যবস্থাপক ইউসুফ কবির ও প্রযোজক লিটু হাসান। আয়োজনটি সার্বিক সমন্বয় করেন দেশ রূপান্তরের হেড অব ইভেন্টস এন্ড ব্র্যান্ডিং শিমুল সালাহ্উদ্দিন।
বিশ্বকাপ কুইজে বিশ্বকাপ নিয়ে প্রতিক্রিয়া দেন অতিথিরা।
দেশ রূপান্তরের যুগ্ম বার্তা সম্পাদক মো. জাকির হোসেন বলেন, যে প্রচুর সাড়া আমরা পাচ্ছি এই কুইজের মধ্য দিয়ে তা অভূতপূর্ব। আর্জেন্টিনা সাপোর্টার এই সাংবাদিক বলেন, খেলা আসলে জমে উঠবে নক আউট পর্বে। সেটা দেখার জন্য অপেক্ষায় আছি। অতিথি নন্দন বিশেষজ্ঞ শারমীন কচি বলেন, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে যে আমাদের উন্মাদনার মতোই বিশ্বকাপ ঘিরে আরেক উন্মাদনা তৈরি করেছে দেশ রূপান্তরের এই কুইজ। তিনি সবাইকে ফ্লাটসহ নানা পুরস্কার জিতে নিতে দেশ রূপান্তরের কুইজে অংশ নিতে অনুরোধ জানান। তিনি বলেন, এরপর থেকে আমি প্রতিদিন একাধিক দেশ রূপান্তর কিনবো আর কুইজ পাঠাবো।
এই আয়োজনের ভিডিও দেখা যাবে দেশ রূপান্তরের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
